ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৮:৫৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৮:৫৩:১১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ মশাল মিছিল করে সংগঠনটি। মশাল মিছিলটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ২ নম্বর রেলগেট হয়ে কালিরবাজার গিয়ে শেষ হয়। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এ রুটের বেসরকারি সব এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো পরিবহন খাতটি ছিলো ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। মিছিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল ও কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন