ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কমলালেবুর নামে চট্টগ্রাম বন্দরে এলো কোটি টাকার বিদেশি সিগারেট

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৬:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৬:৩৮:১৬ অপরাহ্ন
কমলালেবুর নামে চট্টগ্রাম বন্দরে এলো কোটি টাকার বিদেশি সিগারেট
চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে জালিয়াতির মাধ্যমে আনা হয়েছে কোটি টাকার বিদেশি সিগারেট। চালানটি খোলার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—ঘোষিত পণ্য নয়, ভেতরে ছিল এক কোটি ২৫ লাখ শলাকা সিগারেট।

বুধবার (২১ মে) চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সদস্যরা চালানটি খুলে এই অনিয়ম উদঘাটন করেন। যদিও গণমাধ্যমকে তা জানানো হয় বৃহস্পতিবার (২২ মে)।

ঘটনায় জড়িত ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে ‘কমলালেবু’ আমদানির ঘোষণা দিয়ে চালানটি এনে চট্টগ্রাম বন্দরে খালাসের প্রক্রিয়া শুরু করে। পণ্য খালাসে যুক্ত ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, ঘোষণার সঙ্গে পণ্যের অমিল সন্দেহজনক মনে হলে কনটেইনারটি ‘ফোর্সড কিপ ডাউন’ পদ্ধতিতে পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, কনটেইনারে রয়েছে ১ হাজার ২৫০ কার্টুন ল্যামার ও অস্কার ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং মাত্র ৩৮ কার্টুন ঘোষিত পণ্য ‘ফ্রেশ ন্যাভেল অরেঞ্জ’।

এআইআর শাখার প্রাথমিক ধারণা—চালানটি দিয়ে প্রায় ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন,
“ভুয়া ঘোষণা ও নথিপত্র ব্যবহার করে বিপুল রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, দেশে বৈধভাবে বিদেশি সিগারেট আমদানির ক্ষেত্রে সিগারেটের প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা লেখা বাধ্যতামূলক। কিন্তু জব্দ করা সিগারেটগুলোতে সেই সতর্কবার্তা ছিল না।

নিয়মানুযায়ী মান যাচাই শেষে এই পণ্য ধ্বংস অথবা নিলামে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন কাস্টমস সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা