ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেয়া প্রয়োজন: খন্দকার মোশাররফ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেয়া প্রয়োজন: খন্দকার মোশাররফ
অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন, যা সরকারের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

বৃহস্পতিবার (২২ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, “ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। কিন্তু দেখা যাচ্ছে, কিছু মহলের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নই যেন সরকারের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই সরকারের একমাত্র দায়িত্ব জাতীয় নির্বাচন আয়োজন করা। অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে। মানবিক করিডর কিংবা চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় সিদ্ধান্ত এই সরকারের এখতিয়ারে পড়ে না— জনগণ তাই মনে করে না।”

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, “সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশনকে নিয়ে একটি মহল প্রশ্ন তুলছে। অথচ সরকার অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের গঠনে বিএনপির মতামত নেয়নি। নির্বাচন কমিশন গঠনের সময় সব দলের মতামত নেয়া হয়েছে। এমনকি আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করলেও কমিশনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”

তিনি মনে করেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া জরুরি।

কমেন্ট বক্স