ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট বন্ধ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০১:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০১:২৫:৩০ অপরাহ্ন
তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান ফারুকের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি।



 

ফারুক বলেন, গত পরশু দেখলাম দেড়শ লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।তিনি আরও বলেন, গতকাল আমি সব থেকে মনে কষ্ট পেয়েছি, যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে সুষ্ঠু নির্বাচন, সেই দেশে এমন কিছু রাজনৈতিক দল ছিল যারা জনগণের সব আশা নষ্ট করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে।





ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে।প্রশ্ন রেখে জয়নুল আবদীন ফারুক বলেন, আপনাকে কেন বসিয়েছিলাম। ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই? আমরা চাই না আপনার পদত্যাগ। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?





তিনি আরও বলেন, এই অস্থিরতার মূল হোতা কারা? কারা নির্বাচন পেছাতে চাচ্ছে। আপনি (প্রধান উপদেষ্টা) বলেছেন জুলাইতে নির্বাচন হবে। রোডম্যাপটা দিলেই তো সবাই আপনার সঙ্গে বসতে পারত। তাহলে কেন রোডম্যাপ এখনও দিলেন না? যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে এবং আপনাকে অস্থির করে তোলে-এমন সংস্কার করবেন না।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত

সৌদিতে ড্রোন ভূপাতিতের ঘটনায় বিদেশি নাগরিক নিহত