ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

তাকে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল: পাক সেনাপ্রধানকে ইমরান খানের ‘কটাক্ষ’

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৪৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৪৭:২০ অপরাহ্ন
তাকে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল: পাক সেনাপ্রধানকে   ইমরান খানের ‘কটাক্ষ’
পাকিস্তান বর্তমানে ‘জঙ্গল আইন’ দিয়ে শাসিত হওয়ায় সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শালের পরিবর্তে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং কারাবন্দি নেতা ইমরান খান।বৃহস্পতিবার (২২ মে) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিটিআই’র প্রতিষ্ঠাতা। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বড় ভূমিকা রাখায় গেল মঙ্গলবার জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়া হয়। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তা, যিনি এই পদ পেলেন।
 


ইমরান খান তার পোস্টে লিখেছেন, মাশআল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। যদিও সত্যি বলতে, তাকে রাজা উপাধি দেয়াটাই বেশি উপযুক্ত হত - কারণ বর্তমানে দেশ (পাকিস্তান) জঙ্গলের আইন দিয়ে শাসিত। আর জঙ্গলে কেবল একজনই রাজা আছেন।
২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা এই পিটিআই নেতা আরও জানান, তার সাথে চুক্তি হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। বলেছেন, ‘কোনো চুক্তি (সরকারের সঙ্গে) হয়নি, কোনো সংলাপও চলছে না। এগুলো ভিত্তিহীন, মিথ্যা।’ তবে সত্যিই পাকিস্তানের স্বার্থ এবং ভবিষ্যতের কথা চিন্তা করে থাকলে, সামরিক প্রতিষ্ঠানকে তার সঙ্গে খোলাখুলিভাবে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। 
 

 

পোস্টে তিনি লিখেছেন, দেশ এখন বহিরাগত হুমকি, সন্ত্রাসবাদের উত্থান এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আগে কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনো চাইব না।ভারতের আক্রমণ সম্পর্কে শেহবাজ শরিফ সরকারকে সতর্ক করে ইমরান খান বলেন, তাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
 



তিনি বলেন, পাকিস্তান এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে আইন কেবল দুর্বলদের জন্য প্রযোজ্য, ক্ষমতাশীলদের জন্য নয়।
 




এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতি নিয়ে পিটিআই-তে বিভক্তি দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম দ্য ডন। কারণ হিসেবে বলা হচ্ছে, দলটির কারাবন্দি নেতা ইমরান খান সরকারের পদক্ষেপের (জেনারেল মুনিরকে পদোন্নতি) সমালোচনা করলেও, পিটিআই’র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গওহর আলী খান নবনিযুক্ত ফিল্ড মার্শালকে স্বাগত জানিয়েছেন।
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার