ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে লাখো চাকরিপ্রার্থী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৫:১১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৫:১১:৫৬ অপরাহ্ন
একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে লাখো চাকরিপ্রার্থী
একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো চাকরিপ্রার্থী। এ ধরণের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়ে তারা বলছেন, একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ মিলছে না।চাকরির নামে সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ যোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ শুক্রবার (২৩ মে) ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষাসহ একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরিপ্রার্থীদের।এ নিয়ে মহাবিপাকে তারা। কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়ে ছিলেন চরম সিদ্ধান্তহীনতায়।


 

 
তারা বলছেন, অনেকেই একাধিক আবেদন করেছেন। অনেকেরই অনেকগুলো পরীক্ষা মিস হয়ে গেছে। আবার দেখা যায়, দুটি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ আছে কিন্তু যানজটের কারণে এক সেন্টার থেকে আরেক সেন্টারে গিয়ে অংশ নেয়াও কঠিন হয়ে যায়। সব মিলিয়ে এটা হয়রানিমূলক ব্যাপার। তাই এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়।নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝেশুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বার তাদের।
 

 

একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন চাকরিপ্র্রার্থীরা।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ