ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে আটকা ২৮৯ শ্রমিক

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৫:১৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৫:১৭:২১ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে আটকা ২৮৯ শ্রমিক
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি স্বর্ণের খনিতে অন্তত ২৮৯ শ্রমিক আটকা পড়েছেন। শ্রমিকদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।শুক্রবার (২৩ মে) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



 

বহুজাতিক খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ কোম্পানি সিবানিয়ে স্টিলওয়াটার জানিয়েছে, শুক্রবার জোহানেসবার্গের ক্লুফ স্বর্ণের খনিতে মাটির নিচে আটকে পড়া ২৮৯ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।

 

 
কোম্পানির একজন মুখপাত্র বলেন, ক্লুফ ৭ শ্যাফটে একটি দুর্ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা শ্রমিকদের মাটির উপরে তুলে আনব।
 
তিনি আরও বলেন, সব শ্রমিক নিরাপদে আছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য খাবার সরবরাহ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করছি আজ দুপুরের মধ্যে পরিস্থিতির সমাধান হয়ে যাবে।
 

 
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইউনিয়ন অব মাইনওয়ার্কার্স (এনইউএম) এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিল, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় তারা প্রায় ৩০০ খনি শ্রমিকের আটকে পড়ার খবর পেয়েছে।
 


দক্ষিণ আফ্রিকার ডেইলি ম্যাভেরিক জানিয়েছে, আকরিকটি ভূপৃষ্ঠে তোলার সময় একটি দরজা খুলে যায় এবং ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কারণে শ্রমিকরা আটকা পড়েন।

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ