ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রুহুল কবির রিজভী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৫:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৫:২৬:২৭ অপরাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রুহুল কবির রিজভী
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদের পরিবার এবং আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। 




রুহুল কবির রিজভী বলেন, আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না। দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। শত শত মিথ্যা মামলায় আমাদের জীবনযাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে মুক্ত করেছে এই আরমান মোল্লারা। তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রত্যেকটি শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে। 




আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। এই পরিবারের সন্তানরা মানুষ না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ এগুলো সরকার ও রাষ্ট্রের দায়িত্ব। যে জীবন দিয়েছে তার সন্তানরা এতিমখানায় চলে যাবে এটা হতে পারে না। 




 এ সময় স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রুহুল কবীর রিজভী। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা