ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রোমের উদ্দেশ্যে রওনা দিলেন আরাকচি; নতুন মার্কিন নিষেধাজ্ঞা কূটনীতির প্রতি ওয়াশিংটনের গুরুত্বহীনতার লক্ষণ-বাকায়ি

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৫:৫৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৫:৫৩:৩০ অপরাহ্ন
রোমের উদ্দেশ্যে রওনা দিলেন আরাকচি; নতুন মার্কিন নিষেধাজ্ঞা কূটনীতির প্রতি ওয়াশিংটনের গুরুত্বহীনতার লক্ষণ-বাকায়ি

শুক্রবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আইনি, রাজনৈতিক এবং ব্যাংকিং ও আর্থিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধির সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।আব্বাস আরাকচি এ পর্যন্ত চার দফা (তিনটি মাস্কাটে এবং একবার রোমে) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যস্থতায়  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হুইটকের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করেছেন।বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন দেয়া অনুষ্ঠানে আরাকচি বলেন, "আমরা আমাদের অধিকার থেকে কখনোই পিছু হটব না। ইউরোনিয়াম সমৃদ্ধকরণসহ আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে হবে কিন্তু একই সাথে, আমরা আস্থা তৈরি এবং স্বচ্ছতা ব্যবস্থা গ্রহণ করতে এবং বৃহত্তর পর্যবেক্ষণ গ্রহণ করতে প্রস্তুত,কারণ আমরা আমাদের কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতিতে আত্মবিশ্বাসী।


 

সাম্প্রতিক দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ার জন্য তার বিশেষ প্রতিনিধি স্টিভ হুইটাকফ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রসহ আমেরিকান কর্মকর্তারা অপেশাদারভাবে দাবি করেছেন যে ইরানের সাথে আলোচনায় তারা যে একমাত্র বিষয় গ্রহণ করবেন তা হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা। এমন একটি সমস্যা যা ইরানের জন্য রেড লাইন।




এই আলোচনায় ইরানের প্রধান দাবি হলো একতরফা ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করা হোক। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) একটি দায়িত্বশীল পক্ষ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে তার অধিকার বলে মনে করে এবং জ্বালানি চক্র সংরক্ষৃণের উপর জোর দেয়।এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শুক্রবার সকালে এক্স নেটওয়ার্কে ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় লিখেছেন, "নির্মাণ খাতে মার্কিন নিষেধাজ্ঞা সম্প্রসারণের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন শত্রুতা এবং অবৈধ জবরদস্তিমূলক পদক্ষেপের দীর্ঘ ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন।" এই কাজটি মন্দ, অবৈধ এবং অমানবিক। বাকায়ির মতে,পঞ্চম দফা আলোচনার প্রাক্কালে এই পদক্ষেপ কূটনীতির পথে আমেরিকার দৃঢ়তা এবং গুরুত্বকে আরও প্রশ্নবিদ্ধ করে। ইরানের সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার আগে বৃহস্পতিবার মার্কিন সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্মাণ খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা