ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:৩৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:৩৫:৪০ অপরাহ্ন
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন- ‘তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান’। আমরা তার এ কথার ওপর আস্থা রাখতে চাই। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান, নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না। কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত। আমরাই তো সবাই মিলে তাকে এ দায়িত্ব দিয়েছি। তিনি তো জোর করে নেননি। তিনি আমাদের প্রতিপক্ষ নন, তিনি সরকারের অভিভাবক। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা।



জামায়াত আমির বলেন, গত কয়েক দিনের ঘটনায় আমরা বিচলিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে থাকতে পারে না৷ ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় নির্বাহী পরিষদের সভায় বসেছি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা বলেছি, সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। এ সংস্কৃতির অবসান হওয়া উচিত। এজন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। তাদের এ অর্থবহ ডায়ালগের ব্যবস্থা করে নিতে হবে। সমস্যা যত বড়ই হোক আমরা বিশ্বাস করি আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। 



তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতোমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি। জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন আলোচনার উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব।




ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দলীয় স্বার্থকে কখনোই দেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে দেখি না। আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই দেশ ও জনগণের স্বার্থের আলোকে। জনগণের কল্যাণ ও স্বার্থ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই জামায়াতে ইসলামী সব ধরনের পরিকল্পনা ও কর্মসূচি রচিত হয়ে থাকে।



তিনি বলেন, বর্তমান দেশের এ পরিস্থিতিতেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সেই উদ্যোগের কিছু ইতিবাচক কার্যক্রম দেখতে পাচ্ছি। আমরা আশা করি, জাতির মধ্যে যে আশঙ্কা আতঙ্ক তৈরি হয়েছে, সব পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসেবে আমরা একটা সন্তোষজনক সমাধানে পৌঁছতে পারবো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ