ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ

জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫২:৩৭ অপরাহ্ন
জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭
জার্মানির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হামবুর্গের প্রধান রেলওয়ে স্টেশনে ছুরি হামলায় ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া এ ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, আরও ছয়জন গুরুতর আহত বলে জার্মান দৈনিক বিল্ডের খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।হামবুর্গ পুলিশ বলেছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে।স্টেশনের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পুলিশ জানিয়েছে, তাদের ধারণা গ্রেপ্তার নারী একাই এ হামলায় জড়িত এবং এ হামলার পেছনে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই বলেই তাদের বিশ্বাস।“হামলাকারী সম্ভবত চরম মানসিক চাপের মধ্যে ছিলেন বলে আমরা মনে করছি,” সাংবাদিকদের এমনটাই বলেছেন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ।




বিবিসি লিখেছে, হামলাটি হয়েছে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এই প্ল্যাটফর্মগুলোতে ব্যস্ত একটি প্রধান সড়ক দিয়ে ঢোকা যায়। হামলার সময় একটি ট্রেন ওই প্ল্যাটফর্মদুটির একটিতে দাঁড়িয়ে ছিল।আহতদের কয়েকজনকে ট্রেনের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে একাধিক খবরে বলাও হয়েছে।জার্মান চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎস হামলার ঘটনায় ‘স্তম্ভিত’ হওয়ার কথা জানিয়ে ঘটনাস্থলে গিয়ে ‘তাৎক্ষণিক সহায়তা’ দেওয়ায় জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ দিয়েছেন।জার্মান রেল পরিচালক ডয়েচে বান জানিয়েছে, ঘটনার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে কিছু সেবায় বিলম্ব কিংবা কোথাও কোথাও রুটে পরিবর্তন আনা হতে পারে।




একাধিক ছবিতে ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মী ও তাদের গাড়ি দেখা গেছে, অন্যদের কাছ থেকে আহতদের আড়াল করতে দেওয়া হয়েছে নানান প্রতিবন্ধকতা।জার্মান গণমাধ্যমে ব্যবহৃত এক ছবিতে স্ট্রেচারে করে একজনকে প্যারামেডিকসরা নিয়ে যাচ্ছেন, এমনটা দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এক ভিডিওতে দেখা গেছে, হাত পেছনে রাখা সন্দেহভাজন ওই নারীকে পুলিশের কর্মকর্তারা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে পুলিশের গাড়িতে তুলছেন।হামবুর্গ সেন্ট্রাল স্টেশনটি জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন হাব, প্রতিদিন সাড়ে ৫ লাগের বেশি মানুষ এটি ব্যবহার করে বলে স্টেশনের ওয়েবসাইটে বলা হয়েছে। শুক্রবারের ব্যস্ত সময়ে এই স্টেশনে ব্যাপক ভিড়ও লক্ষ্য করা যায়।চলতি বছরের জানুয়ারিতে আশফেনবুর্গে একটি পার্কে ছুরি হামলায় ২ বছর বয়সী এক শিশু ও ৪১ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছিল। আহতও ছিল একাধিক।




এর মাসখানেক পরে বার্লিনের হলোকাস্ট মেমোরিয়ালে আরেক হামলায় এক স্পেনিশ পর্যটক নিহত হয়।গত বছরের ডিসেম্বরে দেশটির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগদেবুর্গে এক ক্রিস্টমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত