ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

চলে গেলেন অভিনেতা মুকুল দেব

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:০৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:০৮:৩১ অপরাহ্ন
চলে গেলেন অভিনেতা মুকুল দেব
ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

মুকুল দেবের মৃত্যুর খবর প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনেতা মনোজ বাজপায়ী। এরপর অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, “মাত্র ৫৪ বছর বয়সে বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস। রেস্ট ইন পিস।”

প্রসঙ্গত, মুকুল দেব প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

মুকুল দেব বলিউড, টেলিভিশন এবং দক্ষিণী চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘দুশমন’, ‘রাজবাবু’, ‘শত্রু’, ‘সোনম গুপ্ত বেওফা হ্যায়’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ