ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাজনের বিরুদ্ধে মামলা: আর্সেনিক ও ভারী ধাতুযুক্ত চাল বিক্রির অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:১১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:১১:০৮ অপরাহ্ন
আমাজনের বিরুদ্ধে মামলা: আর্সেনিক ও ভারী ধাতুযুক্ত চাল বিক্রির অভিযোগ
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন ডটকম-এর বিরুদ্ধে ভারী ধাতু দ্বারা দূষিত চাল বিক্রির অভিযোগে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) সিয়াটেলের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন একদল ভোক্তা। খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

মামলায় আমাজনের মাধ্যমে বিক্রি হওয়া ১৮ প্রকার চালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেন’স অরিজিনাল ও আমাজনের মালিকানাধীন হোল ফুডসের ৩৬৫ ব্র্যান্ড-এর চাল।

মামলার নথিতে বলা হয়েছে, “আমাজন কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিপজ্জনক মাত্রায় ভারী ধাতুযুক্ত চাল বিক্রি করেছে, যা শিশুসহ সাধারণ ভোক্তাদের জন্য ক্ষতিকর।” চালের নমুনা পরীক্ষায় আর্সেনিক, সীসা (লেড), ক্যাডমিয়ামসহ অন্যান্য বিষাক্ত ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। এসব উপাদান দীর্ঘমেয়াদে ক্যান্সার, স্নায়বিক ক্ষতি ও শিশুদের বিকাশগত সমস্যার কারণ হতে পারে।

অভিযোগে আরও বলা হয়, আমাজন পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং এই স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ভোক্তাদের যথাযথভাবে অবহিত করেনি।

এ ঘটনায় আমাজনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এই মামলার ফলে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর পণ্যের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আসতে পারে। ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যের ভোক্তা সুরক্ষা আইন অনুসারে আমাজনকে বৃহৎ অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে।

প্রসঙ্গত, গত কয়েক বছরে বেবি ফুড, মসলা ও অন্যান্য খাদ্যপণ্যে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে বহু প্রতিষ্ঠান আদালতের মুখোমুখি হয়েছে।

আদালত যদি মামলাটিকে ক্লাস অ্যাকশন হিসেবে অনুমোদন দেয়, তবে আমাজন থেকে সংশ্লিষ্ট চাল কেনা সমস্ত ভোক্তাই এই মামলায় অংশগ্রহণ করতে পারবেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার