ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন: রাশেদ খান

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:০৬:১৬ অপরাহ্ন
নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন: রাশেদ খান
দুই উপদেষ্টার প্রসঙ্গে নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ কথা বলেন। 
পোস্টে রাশেদ খান বলেন, নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি। কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বললো। তার দলের লোকও জানে যে, নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিলো, তারাও বিষয়টা জানেন। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক আছে। 



তিনি বলেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম (উপদেষ্টা থাকাকালীন সময়ে), মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিলো। তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রী পাড়ায় নাহিদ ইসলামের বাসায়। সরকার ও প্রশাসন, গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে। 



নাহিদ ইসলামের কাছে সত্য কথা প্রত্যাশা করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ ইসলাম এই দু’জন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই (অবজ্ঞা) করলো, এটা অত্যন্ত দুঃখজনক। হয়তো ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে, এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদেরকে কল করেছে, তাদের সাথে বৈঠক করেছে, মেসেজ করেছে। আমি গণঅভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সবসময় সত্য কথা প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না। 



তিনি আরও বলেন, আমি নাহিদ ইসলামকে পরামর্শ দিবো, সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য। আমার এই বক্তব্যের সত্যতার জন্য যেকোন চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। আমার বক্তব্য শতভাগ সত্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা