ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:২৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:২৮:৫৬ অপরাহ্ন
দিনাজপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালক। শুক্রবার (২৩ মে) গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত শাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি মৃত বুদরা হাসদার স্ত্রী। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডি (৩৮) দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছে পুলিশ।আহতদের মধ্যে রয়েছেন- সামিয়েলের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং শ্যালক বিকাশ কিস্কু (৩৫)। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে তার স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় ১৫ দিন আগে মিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। শুক্রবার রাতে সামিয়েল শ্বশুরবাড়িতে গেলে ফের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তিনি শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। স্ত্রী ও শ্যালক বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে বাহা বেসরাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।





বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা