ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

রাশিয়ার সামরিক হেলিকপ্টার ‘এমআই-৮’ বিধ্বস্ত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৩৭:৫৪ অপরাহ্ন
রাশিয়ার সামরিক হেলিকপ্টার ‘এমআই-৮’ বিধ্বস্ত
রাশিয়ার ওরিওল অঞ্চলে একটি এমআই-৮ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৩ মে) স্থানীয় সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে হেলিকপ্টারটিতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলের উরিটস্কি জেলায় দুর্ঘটনাটি ঘটে।

ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ জানান, ঘটনাস্থলে জরুরি সেবা টিম পৌঁছেছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও অনুরোধ করেন, জনসাধারণ যেন ঘটনাস্থল থেকে কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ফলে ভূমিতে কেউ হতাহত হননি। তবে হেলিকপ্টারে থাকা ক্রুদের কেউই বেঁচে নেই।”

বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল