ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

বিয়ের অল্পদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:১৪:৫৮ অপরাহ্ন
বিয়ের অল্পদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ায় ঘটককে হত্যা
বিয়ের অল্পদিনের মধ্যে সংসার ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ঘটককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক যুবক। অভিযুক্তের নাম মুস্তফা (৩০) ও নিহত ঘটকের নাম সুলেমান (৫০) বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন। 




এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। সেখানে আট মাস আগে সুলেমানের মাধ্যমে শাহিনাজ নামের নারীর সঙ্গে বিয়ে হয় মুস্তফার। কিন্তু ওই বিয়ে বেশি স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এরপর পিতা-মাতার কাছে চলে যান শাহিনাজ। এর পরিপ্রেক্ষিতে মুস্তফা ও সুলেমানের মাঝে উত্তেজনা দেখা দেয়।




পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সুলেমানকে ফোন করে মুস্তফা। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি সুরাহার জন্য দুই ছেলে রিয়াব ও সিয়াবকে নিয়ে মুস্তফার বাড়িতে যান সুলেমান। ছেলেদেরকে বাইরে রেখে মুস্তফার সঙ্গে ঘরের ভেতর আলাপ করেন তিনি। তবে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। ছেলেদেরকে নিয়ে যখন মুস্তফার বাড়ি ত্যাগ করবেন এমন সময় বাইরে এসে হুমকি দিতে থাকে অভিযুক্ত। একপর্যায়ে তিনি সুলেমানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুলেমান। 




এরপর তার দুই ছেলেকেও আক্রমণ করে মুস্তফা। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা রাত ১১টার দিকে সুলেমানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে এর আগেই মারা যান তিনি। ম্যাঙ্গালুরু গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মুস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে মুস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান।

 

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ