ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শরীরে ৯৬ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুলফজলের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:২১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:২১:০৫ অপরাহ্ন
শরীরে ৯৬ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুলফজলের

নিজেই নিজের গড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে রীতিমত ইতিহাস গড়েছেন ইরানের বাসিন্দা ৫৪ বছর বয়সি আবুলফজল সাবের মোখতারি। সর্বশেষ তিনি নিজের শরীরে ৯৬টি চামচ ধরে রেখে ইতিহাস গড়েছেন।তৃতীয়বারের মতো রেকর্ড ভাঙার পর আবুলফজল বলেন, ‘আমি আমার ত্বকে যেকোনো বস্তু আটকে রাখতে পারি’।তিনি প্রথম এই বিশ্বরেকর্ড গড়েন ২০২১ সালে। ওই সময় তিনি নিজের শরীরে ৮৫টি চামচ ব্যালান্স করেছিলেন। আর এর মাধ্যমে আগের রেকর্ডকে (৬৪টি চামচ) ছাড়িয়ে যান মোখতারি। এরপর ২০২৩ সালে তিনি নিজের রেকর্ড ভেঙে চামচের সংখ্যা বাড়ান ৮৮-তে। আর অবশেষে ২০২৫ সালের জানুয়ারিতে তা বাড়িয়ে আনেন ৯৬-তে।





ভিডিও ফুটেজে দেখা যায়, আবুলফজল মোখতারি টপলেস অবস্থায় দাঁড়িয়ে আছেন। আর একজন ধৈর্যশীল সহকারী তার শরীরজুড়ে একে একে চামচ বসিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে কিছু চামচ পড়ে গেলেও, সহকারী দ্রুত সেগুলো পুনরায় ঠিকভাবে সাজিয়ে দেন।সব চামচ বসিয়ে দেওয়ার পর সহকারী জানান ‘কাজ শেষ’। তখন আবুলফজল উদযাপন করতে করতে পেশি শক্ত করতে থাকলে চামচগুলো ঝরে মেঝেতে পড়ে যায়।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে তিনি জানান, এই অদ্ভুত প্রতিভার কথা প্রথম আবিষ্কার করেন শৈশবে, হঠাৎ করেই। মোখতারির ভাষায়, ‘বহু বছর চর্চা ও পরিশ্রমের মাধ্যমে আমি এই প্রতিভাকে শক্তিশালীভাবে আয়ত্ব করেছি’।আবুলফজলের দাবি, তিনি শুধু চামচই নয়, বরং প্লাস্টিক, কাচ, ফল, পাথর, কাঠ এমনকি একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও নিজের শরীরে ‘আটকে’ রাখতে পারেন।তার মতে, এই অদ্ভুত ক্ষমতা কাজ করে, কারণ তিনি তার শরীর থেকে বস্তুর ভেতর শক্তি স্থানান্তর করতে পারেন।


 

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমি আমার ভেতরের শক্তি ওইসব বস্তুতে স্থানান্তর করি—শর্ত একটাই, আমাকে সেটিকে ছুঁতে ও অনুভব করতে হতে হবে। এরপর আমি পূর্ণ মনোযোগ দিয়ে বস্তুর ওপর ফোকাস করি, তখনই আমি সেই শক্তি তাদের মধ্যে স্থানান্তর করতে পারি’।বিশ্ব এখন অপেক্ষা করছে—আবুলফজল আবার কবে চমকে দেন নতুন আরেকটি অবিশ্বাস্য কীর্তি নিয়ে!সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও জিও নিউজ


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা