ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে মামলা করল দুদক

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:২৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:২৮:২৫ অপরাহ্ন
সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার বিরুদ্ধে মামলা করল দুদক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫৬ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলার এজাহার সূত্রে জানা যায়, তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মোট ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ২৪ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে মাত্র ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭২৬ টাকা। ফলে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৯৮ টাকা।




 
এছাড়াও অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজের নামে ৮৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৯৮৪ টাকার আর্থিক লেনদেন করেছেন। যার মধ্যে জমা হয়েছে ২০১ কোটি ৮৮ লাখ এবং উত্তোলন হয়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা। এ বিশাল অঙ্কের লেনদেনের যথাযথ ব্যাখ্যা না থাকায় তা সন্দেহজনক অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে।
 




এছাড়াও এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারিক আদালত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা