ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:৪০:৪১ অপরাহ্ন
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

গবেষক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত করছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে গবেষণা, গানের চর্চা ও প্রসারের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন দুজন।শনিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে একাডেমি।আগামীকাল রোববার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।




 

১৯৫২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লার মোগলটুলিতে অধ্যাপক আনোয়ারুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য নিয়ে পড়াশোনা করা এই কীর্তিমান অধ্যাপনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে। নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে বিস্তর গবেষণা করেছেন তিনি। নজরুল নিয়ে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে নজরুল ও তার বৈরিপক্ষ, নজরুল পরিক্রমা, নজরুল নার্গিস প্রমীলা নবমূল্যায়ন ইত্যাদি।




অন্যদিকে ষাটের দশকের শুরুতে নজরুল সংগীতের চর্চা শুরু করেন শবনম মুশতারী। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও প্রকাশ হয়েছে। একসময় টেলিভিশনের পর্দায়ও নিয়মিত নজরুলের গান পরিবেশন করতেন এই খ্যাতিমান সংগীতশিল্পী।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা