ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করছে ভিয়েতনাম

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০০:৫৭ অপরাহ্ন
টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করছে ভিয়েতনাম
অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করছে ভিয়েতনাম। শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, গত ২১ মে ভিয়েতনামের টেলিযোগাযোগ মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে দেশটির ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের। ওই চিঠিতে টেলিগ্রাম অ্যাপকে আইন লঙ্ঘনের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অ্যাপটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভিয়েতনাম সরকারের দাবি, টেলিগ্রামের কিছু গ্রুপ ব্যবহারকারীদের তথ্য বিক্রি করেছে। এছাড়া এসব গ্রুপের সঙ্গে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র থাকার অভিযোগও রয়েছে।

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতে, দেশটিতে টেলিগ্রামের ৯ হাজার ৬০০-এর বেশি চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেল থেকেই ‘খারাপ তথ্য’ ছড়ানো হচ্ছে। সরকারের অভিযোগ, এসব গ্রুপে লাখ লাখ সদস্য রয়েছে এবং তারা ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে।

মন্ত্রণালয় মনে করছে, ভিয়েতনামে টেলিগ্রামের কার্যক্রম বন্ধে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা