ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

গাজায় ইসরায়েলি হামলায় ডাক্তারের ৯ সন্তান নিহত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৫:১৯ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় ডাক্তারের ৯ সন্তান নিহত
ইসরায়েলি বিমান হামলায় গাজার খান ইউনুস শহরে এক চিকিৎসকের বসতবাড়ি গুঁড়িয়ে গেছে। ওই হামলায় প্রাণ গেছে তার ৯ সন্তানের। গুরুতর আহত হয়েছেন স্বামী ও এক ছেলে। শনিবার (২৪ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনুসের নাসের হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক আলা আল-নাজ্জারের বাড়িতে শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে তার ১০ সন্তানের মধ্যে ৯ জনই প্রাণ হারায়। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বড়টির বয়স মাত্র ১২ বছর।

আলা আল-নাজ্জারের স্বামী হামদি, যিনি নিজেও একজন চিকিৎসক, এই হামলায় মারাত্মকভাবে আহত হন। তাদের ১১ বছর বয়সী ছেলেকে জরুরি অস্ত্রোপচার করেন গাজায় কর্মরত ব্রিটিশ সার্জন গ্রেম গ্রুম।

এ হামলার পর এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তবে শনিবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল-বুরশ একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে পোড়া শিশুর মরদেহ উদ্ধার করছেন স্থানীয়রা।

আলা আল-নাজ্জারের এক আত্মীয় ইউসুফ আল-নাজ্জার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যথেষ্ট হয়েছে! আমাদের একটু দয়া করুন! আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা, এমনকি হামাস—সবার কাছে অনুরোধ, এই যুদ্ধ থামান। আমরা ঘরছাড়া, ক্ষুধার্ত, ভীত।”

ব্রিটিশ সার্জন ভিক্টোরিয়া রোজ ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে গ্রেম গ্রুম বলেন, “এই হামলা অকল্পনীয়। কারণ আল-নাজ্জার পরিবারের কোনো রাজনৈতিক বা সামরিক সম্পৃক্ততা ছিল না।”

মানবিক কাজে নিয়োজিত একটি পরিবারে এমন হামলা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় তুলতে পারে বলে জানিয়েছে বিবিসি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা