ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৯:৪৫ অপরাহ্ন
ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল
ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা। লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে এবার সামনে এলেন তরুণ ব্যাটার শুভমান গিল। মাত্র ২৪ বছর বয়সেই ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হলো এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের হাতে।

শনিবার (২৪ মে) ইংল্যান্ড সফরের জন্য পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেখানেই চমক হিসেবে এসেছে শুভমান গিলের নাম অধিনায়ক হিসেবে। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পান্ত।

উল্লেখযোগ্যভাবে, রোহিত-কোহলির যুগ শেষ হওয়ার পর এটাই হতে যাচ্ছে ভারতের প্রথম টেস্ট সিরিজ। ফলে দলগঠন ও নেতৃত্বে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত।

দলে একাধিক চমকও রয়েছে। সাত বছর পর জাতীয় টেস্ট দলে ফিরেছেন ৩৩ বছর বয়সী ব্যাটার কারুন নায়ার। অভিষেকের অপেক্ষায় প্রথমবার ডাক পেয়েছেন তরুণ সাই সুদার্শান ও পেসার আর্শদিপ সিং।

টেস্ট ক্রিকেটে এক নতুন ভোরের সূচনা হল ভারতের জন্য। নেতৃত্বে গিল, পার্শ্বে পান্ত—নতুন জুটি কি পারবে রোহিত-কোহলির স্থলাভিষিক্ত হতে? অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
 

ঘোষিত দল
শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।


ইংল্যান্ড সফরের সূচি
১ম টেস্ট: ২০ জুন, লিডস
২য় টেস্ট: ২ জুলাই, ম্যানচেস্টার
৩য় টেস্ট: ১০ জুলাই, লর্ডস
৪র্থ টেস্ট: ২৩ জুলাই, ম্যানচেস্টার
৫ম টেস্ট: ৩১ জুলাই, দ্য ওভাল


কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম