ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১০:১৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১০:১৬:১২ পূর্বাহ্ন
নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
নূর হোসেন দিবস উপলক্ষ্যে জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাম গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করেছে।রোববার (১০ নভেম্বর) সকালে গুলিস্থানের জিরো পয়েন্টে এ শ্রদ্ধা জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের কর্মী দীপক সেন বলেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আগের সরকারের সময়েও গণতন্ত্র ছিল না, এখনো নেই। আমরা বিশ্বাস করেছিলাম নতুন সরকার সংষ্কার না করে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে। কিন্তু সেটা হচ্ছে না। আমরা কোনো সরকারের পতন চাই না। এত লাশের বিনিময়ে যে স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, সেটার প্রতিষ্ঠা চাই।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী মাহিন শাহরিয়ার বলেন, গণঅভ্যুত্থানে যে রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে সেই রক্ত তাদের হাতে লেগে আছে। আওয়ামী সরকারকে চাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করার কোনো সুযোগ তাদের নেই। তারা যদি মাঠে নেমে আসে রাজনীতি করার জন্য, নিশ্চয়ই জনগণ তা প্রতিহত করার চেষ্টা করবে। আমরাও সাংগঠনিকভাবে প্রতিহত করার চেষ্টা করবো। এছাড়া ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার করার চেষ্টা করে আমরা আগের মতো সেই প্রতিরোধ গড়ে তুলবো। এদিকে আজ দুপুর ১২টায় রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন