ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল অক্ষম: জন কেরি

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:০৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:০৫:৩৪ পূর্বাহ্ন
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল অক্ষম: জন কেরি
ইসরায়েলি সরকার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয় বলে মনে করেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।সিএনএন-এর সাথে কথা বলার সময় জন কেরি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইহুদিবাদী শাসকগোষ্ঠীর দেওয়া হুমকির কথা উল্লেখ করেন।তিনি বলেন, আমি আশা করি তিনি (ট্রাম্প) সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি আশা করি তিনি একটি চুক্তি করবেন... আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ।



কেরি আরও বলেন, 'একা, সম্পূর্ণরূপে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। তারা (ইসরায়েল) এটির ক্ষতি করতে পারে। কিন্তু তারপর এটি এই অঞ্চলের সকলের জন্য অনেক দিক থেকে অনেক বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে।'



এদিকে, শুক্রবার (২৩ মে) ইতালির রাজধানী রোমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগের দফাগুলোর মতোই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ আলোচক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স-পোস্টে লিখেছেন, রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান-মার্কিন আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনাগুলো শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম