ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভুল ঠিকানা নিয়ে তর্কাতর্কি, কাস্টমারকে একাধিক ঘুসি ডেলিভারি ম্যানের

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:১৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:১৯:৫৬ পূর্বাহ্ন
ভুল ঠিকানা নিয়ে তর্কাতর্কি, কাস্টমারকে একাধিক ঘুসি ডেলিভারি ম্যানের
ভুল ঠিকানা নিয়ে এক নারীর সঙ্গে খারাপ আচরণ করছিলেন ডেলিভারি ম্যান। কী হয়েছে সেটি দেখতে ওই নারীর ভগ্নিপতি এগিয়ে যান। তখন ডেলিভারি ম্যানের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওই ডেলিভারি ম্যান তার কাস্টমারকে জোরে জোরে বেশ কয়েকবার ঘুসি মারেন। এতে তার একটি চোখের আশপাশে কালশিটে দাগের তৈরি হয়েছে।



ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর বাসবেশ্বরনগরে।সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২৪ মে) জানিয়েছে, যখন কাস্টমারের শ্যালিকা ‘জেপটো’র ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে যান; তখন ডেলিভারি ম্যান তার সঙ্গে ভুল ঠিকানা নিয়ে দুর্ব্যহার করছিলেন। পণ্যটির মূল কাস্টমার— ওই নারীর ভগ্নিপতি তখন এগিয়ে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি বেধে যায়। তিনি ডেলিভারি ম্যানকে তার আচরণ নিয়ে প্রশ্ন করেন। এর একপর্যায়ে কাস্টমারকে ডেলিভারি ম্যান ঘুসি মারা শুরু করেন। এছাড়া গালাগালও দিতে থাকেন। এরপর আরেক নারী ও তার শ্যালিকা মিলে তাকে সরিয়ে নিয়ে যান।





পরবর্তীতে কাস্টমার সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন এতে দেখা যাচ্ছে তার বাম চোখের আশপাশে কালশিটে দাগ হয়ে গেছে এবং তার চোখটি ফুলে গেছে। এছাড়া মাথার খুলিতেও তিনি আঘাত পেয়েছেন।




ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ওই ডেলিভারি ম্যানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের অধীনে মামলা দায়ের করেছে। এছাড়া ওই কোম্পানিটিও একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছে, পেশাদারিত্ব বজায় রেখে যেন কাস্টমারদের সেবা দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে।

সূত্র: এনডিটিভি
 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার