ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুকুলের শেষ পোস্ট ঘিরে রহস্য, ভুগছিলেন অবসাদে

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন
মুকুলের শেষ পোস্ট ঘিরে রহস্য, ভুগছিলেন অবসাদে
ভারতীয় অভিনেতা মুকুল দেবের প্রয়াণে শোক নেমে এসেছে ভারতের চলচ্চিত্র দুনিয়ায়। মাত্র ৫৪ বছর বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। শোনা যাচ্ছিল, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ৭-৮ দিনে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। ভর্তি হয়েছিলেন দিল্লীর একটি হাসপাতালে। কিন্তু ঠিক কী হয়েছিল তার, তা এখনও স্পষ্ট নয়।




এর মধ্যে শোনা যাচ্ছে, একাকীত্ব ও অবসাদ ঘিরে রেখেছিল তাকে। জেঁকে বসে মদের প্রতি আসক্তিও। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন। কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। মদের সঙ্গে গুটখার নেশাও নাকি করতেন। অবসাদের কথাও উঠে আসছে। সেই জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল। অভিনেতা পেশায় বিমানচালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিও। তাতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্তরেখা।





সেই ভিডিওর ক্যাপশনে মুকুল লেখেন, ‘অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।’ ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে।




শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায়, মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মাঝে। তবে অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। ওর সঙ্গে ওর কন্যা সিয়া দেব থাকত। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা