ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বিপাশাকে দেখে হতবাক নেটদুনিয়া!

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন
বিপাশাকে দেখে হতবাক নেটদুনিয়া!
সন্তান হওয়ার পর বেশিরভাগ নারীর শরীরেই বেশ কিছু পরিবর্তন আসে, যার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত স্থূলতা। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন- প্রায় প্রত্যেক তারকাদেরই দেখা গেছে মা হওয়ার পর এমন স্থূলতার শিকার হতে। তবে অভিনেত্রী বিপাশা বসুর এমনই স্থূলতার একটি ছবি ভাইরাল, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নেটিজেনদের মাঝে।




সন্তান প্রসবের পর বিপাশা বসুর ওজন বেড়েছিল ঠিকই। কিন্তু সামাজিক মাধ্যমে অভিনেত্রীর নিয়মিত সক্রিয় থাকার কারণে অনুরাগীরা জানেন, তিনি সেই ওজন কমিয়ে ফেলেছেন। কিছুদিন আগেই ক্যাট আই সানগ্লাস পরে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। তারই মাঝে অভিনেত্রীর মোটা হয়ে যাওয়ার ছবি ভাইরাল হওয়ায় কিছুটা অবাক বনে যান অনুরাগীরা।





সম্প্রতি কোনোরকম মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা। আর সঙ্গেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল। কেউ যেন মেনেই নিতে পারছেন না তার চেহারার এই গড়ন। বিভিন্ন ধরনের কটাক্ষমূলক মন্তব্যও ধেয়ে আসছিল অভিনেত্রীর দিকে। তবে অনেকে তার পাশেও দাঁড়িয়েছেন।






এক নেটিজেন লিখেছেন, 'তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ।' আরেক নেটিজেন লিখেছেন, 'তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।'





বিপাশাকে নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। তাদের ওপর চটে গিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’






অপরাজিতা বলেন, ‘মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী