ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১০:২২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১০:২২:৪৪ পূর্বাহ্ন
রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি
রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রথমে পলককে ঢামেকের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত ১২টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

মো. ফারুক বলেন, পলক যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট গ্রেফতার হন সাবেক প্রতিমন্ত্রী পলক। এরপর বেশ কয়েকটি হত্যা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এরমধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনি সাতদিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষ হওয়ায় শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। এদিন যাত্রাবাড়ী থানার পৃথক একটি হত্যা মামলায় ফের তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা