ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়।আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১১ টা ৩০ থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভোর ৩টা ৫৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইন্ডিগো জানিয়েছে, দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে দুই ঘণ্টা পরে, বিমান সংস্থাটি আবার জানায়, বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।







সকাল সাড়ে ৭টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ছাড়তে থাকা বিমানগুলোর গড় বিলম্ব ছিল ৪৬ মিনিট। সেই সময় দিল্লির তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ড ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে।এর আগে ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলোকে লাল সতর্কতা জারি করে। সেই সঙ্গে নাগরিকদের খোলা জায়গায় না যেতে, গাছের নিচে আশ্রয় না নিতে, দুর্বল দেয়াল ও অস্থিতিশীল কাঠামো থেকে দূরে থাকতে এবং জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে।এই বৃষ্টি ও ঝড়ের কারণ হিসেবে মৌসুমি বায়ুর আগাম আগমনকে মনে করা হচ্ছে। এবার স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ড কেরালায় পৌঁছায়। ২০০৯ সালের পর এত তাড়াতাড়ি মৌসুমি বায়ুর আগমন এই প্রথম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা