ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানে তুমুল ঝড়-বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০১:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০১:০০:০৩ অপরাহ্ন
পাকিস্তানে তুমুল ঝড়-বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি, আহত ৯২
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার (২৪) তুমুল ঝড়-বৃষ্টিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে আহত হয়েছে অন্তত ৯২ জন। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই তথ্য জানিয়েছে। খবর ডনের। এর আগে গতকাল ঝড়-বৃষ্টি নিয়ে নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করেছিল পিডিএমএ। এক বিবৃতিতে পিডিএমএ বলেছে, রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি ও বাতাসের রিপোর্টের খবরে এখনও সতর্কতা জারি রয়েছে। খবরে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির কারণে পুরনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় একটি কারখানার ছাদ ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন। এতে আহত হয়েছেন পাঁচজন।





এ ছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ১৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে পিডিএমএ। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের কারণে অনেক গাছ পড়ে গেছে এবং সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘জঙ্গলের আইনে পাকিস্তান পরিচালিত হচ্ছে’ ‘জঙ্গলের আইনে পাকিস্তান পরিচালিত হচ্ছে’পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ প্রশাসন ও উদ্ধার টিমকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পিডিএমএ'র মহাপরিচালক (ডিজি) ইরফান আলী কাতিয়া বলেছেন, কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 


তিনি নাগরিকদের সতর্ক এবং বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার