ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০২:০৬:৫৭ অপরাহ্ন
কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’
৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি) স্বীকৃতি পেল বাংলাদেশের সিনেমা ‘আলী’। এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে পরিচালক আদনান আল রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি।

গত বৃহস্পতিবার (২২ মে) কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে দেখানো হয় ‘আলী’। প্রদর্শনীর পরপরই আলোচিত ও প্রশংসিত হয় ১৫ মিনিটের এই ছবিটি।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন। নাম ভূমিকায় অভিনয় করা এই চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে রক্ষণশীল এক সমাজে। সেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়। আর সেই সমাজে দাঁড়িয়ে আলী নিজেই গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এই সরল ইচ্ছার আড়ালে লুকিয়ে আছে সাংস্কৃতিক বঞ্চনা, লিঙ্গ বৈষম্য ও ব্যক্তিস্বাধীনতার বিরুদ্ধে একটি প্রশ্ন।

পরিচালক আদনান আল রাজীব জানান, ছবির শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বরে, সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন কাজ করে সম্পন্ন হয়েছিল শুটিং। বহু বছর বিজ্ঞাপন ও ছোট পর্দার নির্মাণে যুক্ত থাকা এই নির্মাতার জন্য এটি ছিল এক অভিনব চ্যালেঞ্জ।

আদনান বলেন, “আমরা তো কখনোই ভাবিনি কান উৎসবে ছবিটি যাবে। স্বপ্নের মতো ব্যাপার। আমাদের কেবল একটা চলচ্চিত্র বানানোর ইচ্ছা ছিল। এরপর এক অভিনব ভাবনা মাথায় আসে। তখন মনে হয়েছিল—এই ভাবনা নিয়ে কাজ করি।”

‘আলী’-র এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু নির্মাতার নয়, গোটা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যই এক গর্বের মুহূর্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে