ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০২:৫৮:১৭ অপরাহ্ন
সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের পুশইনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে শতাধিক মানুষকে। সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে মোট ১৭২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। পরে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ১৫৩ জনকে পুশইন করা হয়। এর মধ্যে বিয়ানীবাজারের শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন, এবং পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার রাত আড়াইটা থেকে ভোর পর্যন্ত ঘন জঙ্গল ও বিলের ভেতর দিয়ে এসব মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। তাদের শনাক্তকরণের কাজ চলছে।

এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে রোববার ভোরে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। তাদের দাবি, তারা সবাই বাংলাদেশি এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। ছয়-সাত দিন আগে সেখান থেকে আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয় তাদের। সেখান থেকে রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা