ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩
রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ড্রোন হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত ও অন্তত ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বাইরে দুটি ছোট শহরে তিনজনের মৃত্যু হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল খারকিভ, মাইকোলাইভ ও টেরনোপিলসহ দেশের একাধিক আঞ্চলিক কেন্দ্র।

খারকিভের মেয়র ইহোর তেরেকোভ জানান, তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে এবং এতে অন্তত তিনজন আহত হয়েছে। অন্য একটি শহরে ড্রোন আঘাতে একটি ব্যক্তিগত গাড়ি ও একটি ব্যবসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় রাশিয়া কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয় এবং ১৫ জন আহত হয়।

সাম্প্রতিক এই ধারাবাহিক হামলা ইউক্রেনজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা