ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে আ.লীগ নেত্রী, পুলিশে হস্তান্তর

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৪৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৪৯:১৬ অপরাহ্ন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে আ.লীগ নেত্রী, পুলিশে হস্তান্তর
রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটক নেত্রীর নাম রজনী আক্তার তুশি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এর আগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে পড়েন এই নেত্রী। গতকাল (শনিবার, ২৪ মে) রাতে তুশিকে আটক করে পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, শনিবার রাতে তুশিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি।



তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আ.লীগ নেত্রী।’ তবে তার পদ-পদবির বিষয়ে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।পুলিশ আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এসময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পেতে হয়। এরপর তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।জানা গেছে, তুশি স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।





এদিকে, শনিবার রাতেই তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় নারায়ণগঞ্জ পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা