ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সরকারের কাছে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইলেন হাসনাত আবদুল্লাহ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৫৪:১২ অপরাহ্ন
সরকারের কাছে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইলেন হাসনাত আবদুল্লাহ
অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। আজ (রোববার, ২৫ মে) চট্টগ্রামের দক্ষিণের উপজেলাগুলোতে পথসভার শুরুতে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে নেমে এ দাবি জানান তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৫ আগস্টের লড়াই শেষ হয়নি। একটা পক্ষ এখন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিভাজনের রাজনীতি করতে ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।’




তিনি বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য নতুন জেনারেশনকে এগিয়ে আসতে হবে। এনসিপি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। যেখানে রাষ্ট্রের প্রত্যেক প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে।’আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে হাসনাত বলেন, ‘পুলিশের বিরুদ্ধে সবাই কথা বলে। পুলিশকে যারা ব্যবহার করেছে, তাদের নিয়ে কেউ কথা বলে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। প্রশাসনকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। ডামি ইলেকশন হবে না। প্রশাসনের প্রতি আহ্বান, নিজেরা আর কখনও সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন না।’





তিনি বলেন, ‘জনগণের কাতারে নেমে একসঙ্গে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। বিদেশের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে দেশের কার্যক্রম পরিচালিত হবে। রাষ্ট্র ও নাগরিক পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকবে।’দেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করবে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট আমলে অসাম্প্রদায়িক নাম দিয়ে ধর্মহীন বাংলাদেশ গড়ার চেষ্টা চলেছে। আগামীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা