ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৪:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৪:৩৫:৫৭ অপরাহ্ন
পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে মাঠে গড়ানোর আগেই এসেছে দুঃসংবাদ—ফাইনালের দিন বৃষ্টির আশঙ্কা।

বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে শিরোপা লড়াই। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ লাহোরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে ম্যাচে বারবার বাধা দিতে পারে বৃষ্টি, এমনকি পুরো দিনটাই ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা।

এর আগের দিন থেকেই লাহোরের আবহাওয়া খারাপ। শনিবার বিকেল ৪টায় শহরের বিভিন্ন এলাকায় ধূলিঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। যার প্রভাব আজকের ফাইনালেও পড়তে পারে।

বাংলাদেশি দর্শকদের জন্য আলাদা আগ্রহের কারণ—লাহোর দলে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার: সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন দেশের ভক্ত-সমর্থকেরা।

শিরোপাজয়ী দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার, অর্থাৎ ২ কোটি ৪৩ লাখ টাকার মতো।

লাহোরের নেতৃত্বে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং কোয়েটাকে নেতৃত্ব দিচ্ছেন সৌদ শাকিল। আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা