ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কলম্বিয়ায় দুর্ঘটনার কবলে বিশ্ববিদ্যালয়ের বাস, নিহত ১০

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৪:৫৪:৩৯ অপরাহ্ন
কলম্বিয়ায় দুর্ঘটনার কবলে বিশ্ববিদ্যালয়ের বাস, নিহত ১০
পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৪ মে) এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্ত অনুসারে জানা গেছে, টোলিমা থেকে ২৬ জন যাত্রী নিয়ে বাসটি কুইন্ডিওতে যাচ্ছিলো। পুলিশ কমান্ডার লুইস ফার্নান্দো আতুয়েস্তা জানিয়েছেন, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কুইন্ডিও অঞ্চলের হেলিকয়েল ব্রিজের সাথে বাসের ধাক্কা লাগে। ফলে বেশ কয়েকজন বাস থেকে ছিটকে খাদে পড়ে যায় এবং কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। 




ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও বলেন, এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।হামবোল্ট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় ‘তাদের বেশ কয়েকজন সহকর্মী, ছাত্র, অধ্যাপকের বেদনাদায়ক মৃত্যুর পর তারা দুইদিনের শোক ঘোষণা করেছে।বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডিয়েগো ফার্নান্দো জারামিলো লোপেজ একটি ভিডিও বার্তায় বলেছেন, বাসে ২২ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন কর্মকর্তা ছিলেন।




জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের মতে, কলম্বিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সেখানে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২২ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা