ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

‘আপনার ছেলেমানুষি মানায় না’প্রধান উপদেষ্টাকে শামসুজ্জামান দুদু

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৫:২৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৫:২৫:২০ অপরাহ্ন
‘আপনার ছেলেমানুষি মানায় না’প্রধান উপদেষ্টাকে শামসুজ্জামান দুদু
‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি।’




রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোববার ‘রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে এ বিএনপি নেতা বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ-অভিমান দেখালেন।’






সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমকে নাহিদ জানান, ‘প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন।’ তিনি বলেন,  ‘আমি যদি কাজ করতে না পারি...যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।  আমি তো এভাবে কাজ করতে পারব না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে।





পরে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।  এরপরই ড. ই্‌উনূসের পদত্যাগ নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব