ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন
২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিন এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাইয়ুম খান। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আইভী কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির ছিলেন।

জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, এই রিমান্ডের মাধ্যমে মিনারুলকে গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যার ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হবে।

অন্যদিকে আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে মিনারুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইভীকে এ মামলায় জড়ানো হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয় সেলিনা হায়াৎ আইভীকে। এরপর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা