ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল
তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর

পদত্যাগের অনুরোধ জানিয়ে হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৪৯:১৪ অপরাহ্ন
পদত্যাগের অনুরোধ জানিয়ে হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক দাবি করেছেন—তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে গিয়ে শেখ হাসিনার পদত্যাগের জন্য তার ছোট বোন শেখ রেহানা পা ধরেছিলেন।

রোববার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সামনে একটি লিখিত তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এই মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করেন। শেষে শেখ রেহানার অনুরোধে পদত্যাগে রাজি হন তিনি।”

তিনি আরও বলেন, “পদত্যাগের পর শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।”

এদিকে, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

২৫ মে প্রধান কৌঁসুলির আবেদনের পর এই আদেশ দেওয়া হয়। ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ গঠনের পর ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ থাকলেও কোনো জবাব না দেওয়ায়, ট্রাইব্যুনাল ২৫ মে হাজিরার নির্দেশ দেয়। কিন্তু তারা অনুপস্থিত থাকায় রেজিস্ট্রারকে দুইটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ জুন।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ