ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৮:৫৫ অপরাহ্ন
ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা পাঁচ নেতা এবার যোগ দিলেন জাতীয়তাবাদী ছাত্রদলে। ফুলের মালা পরিয়ে তাদের দলে বরণ করে নেয় ছাত্রদল।

শনিবার (২৫ মে) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত ছাত্রদলের এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। পরদিন রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

ছাত্রদলে যোগ দেওয়া পাঁচ নেতা হলেন—বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সাবেক সহমুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

যোগদানের বিষয়ে রিশাদুল আলম বলেন, “জুলাই অভ্যুত্থানসহ নানা গণতান্ত্রিক আন্দোলনে আমরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঠে ছিলাম। এখনো সেই বিশ্বাস নিয়ে ছাত্রদলে যোগ দিলাম, ভবিষ্যতেও তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে সক্রিয় থাকবো।”

তিনি আরও বলেন, “আমার আগ্রহ না থাকা সত্ত্বেও আমাকে ও অন্যদের বৈষম্যবিরোধী কমিটিতে পদ দেওয়া হয়। তাই আমি পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিই।”

সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামিসহ অন্যান্য নেতারা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর শাখার আহ্বায়ক অলি উল্লাহ বলেন, “এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে কেউ যদি যেতে চায়, তাহলে তাকে জোর করে আটকে রাখার সুযোগ আমাদের নেই।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু