ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘সৌদির কফিলকে’ বশে আনতে জিনের বাদশার খপ্পরে নারী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৯:২৩ অপরাহ্ন
‘সৌদির কফিলকে’ বশে আনতে জিনের বাদশার খপ্পরে নারী
সতেরো বাংলাদেশির ভিসার জন্য সৌদির কফিলকে ৩৫ লাখ টাকা দিয়েছিলেন এক প্রবাসী। এরপরও মেলেনি ভিসা; ফেরত পাননি টাকাও। তাকে এই ঘোর সংকট থেকে উদ্ধার করতে শেষ পর্যন্ত জিনের বাদশার শরণাপন্ন হন তার স্ত্রী। জিনের বাদশা তান্ত্রিক, শাস্ত্রিক জৈনপুরী মা ফাতেমার দরবারের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করেন ওই নারী। শুরুতে কোনো টাকা লাগবে না বলে জানানো হলেও সৌদি কফিল তাদের টাকা বা ভিসা কোনোটাই দিতে রাজি না হওয়ায় তাকে বাধ্য করার জন্য সৌদি কফিলের কাছে যেতে জ্বীন-পরীকে পাক-পবিত্র করতে হবে বলে জানায় জিনের বাদশাখ্যাত প্রতারক চক্র। ভুটানী গরুর ২১ কেজি দুধ দিয়ে ধুয়ে জিন-পরীকে পবিত্র করতে হবে বলে জানিয়ে শুধু দুধ কেনা বাবদ চাওয়া হয় টাকা। এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে হাতিয়ে নেওয়া হয় ১০ লাখ ২০ হাজার টাকা।




একইভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। এমনই এক প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের নাম মো. রাকিব (২০), মো. রাকিব মোল্লা (২৯) ও মো. আলাউদ্দিন বলে জানা গেছে।রোববার (২৫ মে) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান।





তিনি বলেন, তেজকুনীপাড়ার গৃহবধূ রহিমা বেগমের (৩৪) সৌদি প্রবাসী স্বামী ১৭ জন বাংলাদেশির ভিসার জন্য কফিল নামে এক সৌদি প্রবাসী ব্যক্তিকে ৩৫ লাখ টাকা দিয়েও ভিসা পাননি এবং টাকাও না পেয়ে যখন দিশেহারা হয়ে পরে। তখনই তার স্ত্রী জ্বীনের বাদশা খ্যাত মা ফাতেমার দরবারের সমস্যা সমাধানের লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রতারকচক্রের মিথ্যে নাটক ও প্রতারনার ফাঁদে পড়ে ধাপে ধাপে ১০ লাখ ২০ হাজার টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে পরেন। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানার একটি মামলা দায়ের করেন।

মো. এনায়েত হোসেন মান্নান বলেন, মামলা তদন্তকালে ও আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রকাশ্যে ইউটিউব চ্যানেলে ও বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে প্রতারনার ফাঁদ পেতে হাজার হাজার লোককে বোকা বানিয়ে কোটি টাকা হাতিয়ে নেন।




মানুষকে প্রলুব্ধ ও আকর্ষণ করার জন্যই জ্বীনের বাদশা খ্যাত প্রতারকচক্রটি বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেয় জানিয়ে তিনি বলেন, চক্রটি বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে বিপদগ্রস্ত মানুষকে সব সমস্যার সমাধানের প্রলোভন দেখায়। বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়ে তাদের দেওয়া নম্বরে ফোন করলে তারা তখন জানায়, তারা সব সমস্যার সমাধান, পাওনা টাকা আদায়, স্বামীর সাথে মিল, প্রেমিকাকে পাইয়ে দেওয়া, ঝগড়া-বিবাদ মিট করা, মামলা মোকাদ্দমায় জয়ী করা, গুপ্তধন পাইয়ে দেওয়া, লটারিতে বিজয়ী করা, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া, কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করা, পাওনা টাকা আদায় করা, আকামা লাগিয়ে দেওয়া, ভিসা পাইয়ে দেওয়া এবং ভাগ্য পরিবর্তন করে দেওয়ার কাজ করতে পারেন।



সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে প্রতারণার উদ্দেশে সৌদি কফিলকে বাধ্য করার জন্য মেডিসিন হিসেবে আগরবাতি, মোমবাতি, গোলাপজল, কাপ সিন্দুর লাগবে জানিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে আবার সৌদি কফিল বাধ্য না হওয়ায় তাকে বাধ্য করার জন্য জিন-পরীকে সৌদি কফিলের কাছে যেতে পাক পবিত্র করতে হবে বলে জানানো হয় ওই নারীকে। এই জন্য ভুটানী গরুর ২১ কেজি দুধ দিয়ে ধুয়ে জিন-পরীকে পবিত্র করতে হবে। কফিলকে বাধ্য করতে বাদীকে রতাময়ী শ্রী আংটি পরতে হবে। আংটি জ্বীনেরা বাদীর কাছে পৌঁছে দেবে, তাই জিনদের মিষ্টি খাওয়ানোর জন্য টাকা লাগবে। পরে আবার বলা হয়, জিন-পরীরা বাদীর কাছে যেতে মানুষের রুপ ধারণ করতে হবে, সেজন্য জিন-পরীদের আগুন মোয়া শাড়ী লাগবে এবং তাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগবে। পরবর্তীতে জিনেরা বাদীর কাছে যাওয়ার সময় পথিমধ্যে খবিশ জ্বীনেরা তাদের ওপর প্রসাব করে দিয়েছে এবং তাতে জিনেরা আটকে গেছে বলে সেখান থেকে তাদের ছাড়ানোর জন্য পাঠা বলি দিতে হবে জানিয়ে নানা কৌশলে ধাপে ধাপে প্রতারণার মাধ্যমে সাধারন মানুষের টাকা হাতিয়ে নেওয়াই এই জিনের বাদশার কাজ।




মো. এনায়েত হোসেন মান্নান বলেন, হতাশাগ্রস্ত লোকদের বাধ্য করার জন্য তাদের কথামতো কাজ না করলে ইউটিউব থেকে ডাউনলোড করা জিন-পরীর বীভৎস ছবি পাঠিয়ে ভয় দেখানো এবং কাউকে কিছু বললে সন্তানের মুখ দিয়ে রক্তবমি হয়ে সন্তান মারা যাবে ও পরিবারের অন্য সদস্যদের মারাত্মক ক্ষতিসহ অঙ্গহানি হবে জানিয়ে ভয়ভীতি দেখাতো প্রতারক চক্রটি।





জিনের কণ্ঠ নকলের তথ্য তুলে ধরে তিনি বলেন, অ্যাপসের মাধ্যমে প্রতারণার অংশ হিসেবে জৈনপুরী মা ফাতেমা নারীকণ্ঠে ভয়েস দিয়ে পুরুষ প্রতারক কথা বলেন এবং জিনের বাদশার কণ্ঠ ব্যবহার করে মানুষকে বিশ্বাসযোগ্য করে ভয় এবং আতঙ্ক দেখিয়ে পীরের দরবার বলে চালানো হতো।





পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, অন্যের নামে রেজিস্ট্রেশন করে ভুয়া সিম তুলে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন ও টাকা নিয়েছে মর্মে স্বীকার করেন প্রতারক চক্রের সদস্যরা। আসামিদের সঙ্গে তাদের প্রতারণার কাজে আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন। ২০১৯ সাল থেকে শুরু করে ৭ বছরে হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে