ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৭৮তম কান উৎসবে সেরা সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:৫৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:৫৩:২৩ অপরাহ্ন
৭৮তম কান উৎসবে সেরা সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার ‘স্বর্ণপাম’ জিতেছে ইরানি নির্মাতা জাফর পানাহি পরিচালিত সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। দীর্ঘ ২২ বছর পর কান উৎসবে ফিরে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন এই বর্ষীয়ান নির্মাতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া ২১টি চলচ্চিত্রকে পেছনে ফেলে তিনি জিতে নেন এই গৌরবময় পুরস্কার।

বাংলাদেশ সময় শনিবার (২৪ মে) রাত পৌনে ১১টায় অনুষ্ঠিত হয় ৭৮তম কানের সমাপনী আসর। উৎসবের শেষ পর্বেই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

মূল প্রতিযোগিতায় ‘গ্রাঁ প্রি’ পেয়েছে ইয়েকিম ত্রিয়ার পরিচালিত সিনেমা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ‘দি সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ক্লেবার মেনদোঙ্কা ফিলো। একই সিনেমা থেকে সেরা অভিনেতা হয়েছেন ওয়াগনার মাউর।

এদিকে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন নাদিয়া মেল্লিতি, যিনি ‘দ্য লিটল সিস্টার’ সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়ের প্রশংসা করেছেন বিচারকরা, যা তাকে এনে দিয়েছে এই সম্মান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা