ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না: রিজভী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৭:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৭:০৪:৪৯ অপরাহ্ন
দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না: রিজভী
দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, “নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে কোনো জবাবদিহিতা নেই। ফলে সন্ত্রাস বাড়ছে, পাড়া-মহল্লায় অস্থিরতা তৈরি হচ্ছে। মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও খুন-সহিংসতা হচ্ছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন নেই।”

তিনি দাবি করেন, সংস্কার করতে বেশি সময় লাগে না। ডিসেম্বরের আগেই এসব শেষ করে অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। সেই সঙ্গে জনগণ যেন তাদের মনোনীত সরকার পায়, সে বিষয়ে সবার সচেতনতা ও প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান রিজভী।

সমাবেশে রিজভী যশোরের নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে কেউ নিরাপদ নয়। আমরা হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বক্তব্য শেষে তিনি জাতীয় কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ