ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন দ্বিতীয় পর্যায়ের নেতারা

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৭:০৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৭:০৮:৪৬ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন দ্বিতীয় পর্যায়ের নেতারা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন বিভিন্ন ইসলামী দল ও রাজনৈতিক জোটের ৯ জন নেতা। এর আগে প্রথম দফার বৈঠক শেষে রোববার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হয় এই বৈঠক।

দ্বিতীয় দফায় বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন—মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে যমুনা ভবনে প্রবেশ করে প্রথম দফার বৈঠকে অংশ নেন ১১ জন রাজনৈতিক নেতা। তারা হলেন—কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দুই দফার এ বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বারিধারায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, নিরপেক্ষ নির্বাচন ও সম্ভাব্য নির্বাচনকালীন সরকার গঠনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে শনিবার (২৪ মে) রাতে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের কার্যপরিধি ও করণীয় নির্ধারণে এগিয়ে যাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা