ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রাজধানীতে গুলিতে নিহত গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১০:৫৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১০:৫৪:৩১ পূর্বাহ্ন
রাজধানীতে গুলিতে নিহত গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। খুব কাছ থেকে করা গুলিতে মুহুর্তেই লুটিয়ে পড়েন তিনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক কাজ শেষে, গুদারাঘাটের ৪ নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ তাকে থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিলো বেশ কিছু সময়।




পরে কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে নেন মহাখালীর একটি হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রীর দাবি, রাজনৈতিক দ্বন্দ্বে হয়েছে এমন হত্যাকাণ্ড। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। সাধানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। স্ত্রী জানান, জানাজা শেষে তাকে দাফন করা হবে আশুলিয়ার কামারপাড়ার একটি কবরস্থানে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে