ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

বিমানবন্দরে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ১১:৪৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ১১:৪৪:২৬ পূর্বাহ্ন
বিমানবন্দরে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর
টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১০ নভেম্বর) সকালে নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার আনজি গ্রামে।

উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন তারা। প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসির ঘটনাস্থলেই, মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান।এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক, সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা