ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১১:১৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১১:১৭:৫১ পূর্বাহ্ন
পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুই নেতার মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার (২৫ মে) পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এ ছাড়া ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন! 




মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনও কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে। ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ারট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ারআমি সবসময় বলেছি তিনি পুরো ইউক্রেন চান, কেবল এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন, এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে, পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। 




বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক রাতেই ইউক্রেনে সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড ৩৬৭ টি ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে।




এই হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার