ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ করছে ছাত্রদল

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:০৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:০৮:০২ অপরাহ্ন
সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ করছে ছাত্রদল
সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে মিছিল সহকারে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করতেই কর্তৃপক্ষ ভবনের গেট বন্ধ করে দেয়। এরপর বন্ধ গেটের সামনেই তারা স্লোগান ও ব্যানার হাতে অবস্থান কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাহস বলেন, “সাম্য হত্যার বিচার দাবি করে আসছি, কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না। যারা হত্যাকাণ্ডকে বিতর্কিত করতে বিভিন্ন ধরনের ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে, তাদেরও বিচারের আওতায় আনা হোক।”

তিনি আরও বলেন, “১৩ দিন পার হয়ে গেলেও এখনও বিচার তো দূরের কথা, ঘটনার আদ্যপান্তও প্রকাশ করা হয়নি—এটা অত্যন্ত দুঃখজনক।”

এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যত দ্রুত সম্ভব ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা না হলে, উপাচার্য-প্রক্টরকে তাদের চেয়ার থেকে নামিয়ে দেয়া হবে।”

ছাত্রদলের এই কর্মসূচি ঘিরে উপাচার্য কার্যালয় ও আশপাশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন